সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকের মুনাফা কমেছে ২২ শতাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড (এসবিএসি ব্যাংক) ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৩-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ১৭ পয়সা। গত বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ২২ পয়সা ।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

রোববার (১৪ মে) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

অন্যদিকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে এককভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (Solo EPS) হয়েছে ১৬  পয়সা। গত বছর একই সময়ে সলো ইপিএস হয়েছিল ২২ পয়সা।

গত ৩১ মার্চ ২০২৩ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩ টাকা ৫৩ পয়সা।