আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন মহলের আশংকা উড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচন হবে এবং যথাসময় হবে। কারো চোখ রাঙানিতে নির্বাচন থেমে থাকবে না।’
মঙ্গলবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ‘গণভবনে’ সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের করা প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
কোনো বিদেশি শক্তি কি আমাদের নিয়ে চোখ রাঙ্গাচ্ছে আর নির্বাচন কি যথাসময়ে হবে, এমন প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচন যথাসময়েই হবে এবং নিয়ম মেনেই হবে। কে চোখ রাঙ্গালো আর কে বাঁকালো এ নিয়ে আমরা কোনো পরোয়ানা করি না।’
এ সময় প্রধানমন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেন, ‘নির্বাচন হবেই। কোনো সহিংসতা করে লাভ হবে না। ২০১৩ সালে নির্বাচন বন্ধ করতে পারে নাই, ২০১৮ সালে পারেও নাই। ২০২৪ এও পারবে না কেউ।