মির্জা ফখরুল ইসলাম আলমগীর আটক

বিএনপির ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের দিন রোববার রাজধানীর গুলশানের বাসা থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

দলটির মিডিয়া সেল ও বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেন।

জানানো হয়, ফখরুল ইসলাম আলমগীরকে গুলশানের ৭১ নম্বর রোডের ১৮ নম্বর বাড়ি থেকে সকাল সাড়ে ৯টার দিকে আটক করা হয়।

এদিকে ফখরুলের স্ত্রী রাহাত আরা জানান, সকালে ডিবির লোকজন বাসায় এসে মির্জা ফখরুলসহ সবার সঙ্গে কথা বলেন। এরপর বাসা ও ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজের হার্ড ডিস্ক নিয়ে চলে যান। ঠিক ১০ মিনিট পর ফিরে এসে তারা ফখরুলকে আটক করে নিয়ে যান।