সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ ও রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মন্ত্রিপরিষদের নবনির্বাচিত সদস্যরা।
প্রধানমন্ত্রীর নেতৃত্বে শুক্রবার (১২ জানুয়ারি)বেলা ১১টার দিকে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছানোর পর শহীদবেদিতে ফুল দিয়ে শহীদদের স্মরণে শ্রদ্ধা জানান তারা।
এর আগে রাজধানীর ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নেতৃত্বাধীন মন্ত্রিসভার সদস্যরা।
বঙ্গভবনে বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানের পরের দিন শুক্রবার সকালে এ শ্রদ্ধা জানানো হয়।
প্রধানমন্ত্রী শুরুতে ফুল দিয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান। পরবর্তী সময়ে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা জানানোর পর প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন।