ব্রোকারেজ হাউস এইচআর সিকিউরিটিজের পরিচালক সাবের হোসেন চৌধুরী, এআরসি সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুর রহমান এবং ডিএসইর সাবেক সভাপতি ও মোনা ফাইন্যান্সিয়াল কনসালটেন্সি অ্যান্ড সিকিউরিটিজের চেয়ারম্যান আহসানুল ইসলাম।

আওয়ামী লীগ সরকারের নতুন মন্ত্রিসভায় পুঁজিবাজার–সংশ্লিষ্ট তিন ব্যক্তি স্থান পেয়েছেন। তাঁরা হলেন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য ব্রোকারেজ হাউস এইচআর সিকিউরিটিজের পরিচালক সাবের হোসেন চৌধুরী, এআরসি সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুর রহমান এবং ডিএসইর সাবেক সভাপতি ও মোনা ফাইন্যান্সিয়াল কনসালটেন্সি অ্যান্ড সিকিউরিটিজের চেয়ারম্যান আহসানুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার এ তিনজন শপথ নেন।
তাঁদের মধ্যে সাবের হোসেন চৌধুরী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং আবদুর রহমান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। আর আহসানুল ইসলাম পেয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব।