গত ৩০ জুন সমাপ্ত অর্থছরের হিসাব পর্যালোচনা করে শনিবার কোম্পানিটির পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদেরকে ১৪০ শতাংশ নগদ এবং ৭ শতাংশ বোনাস শেয়ার দেয়ার ঘোষণা দিয়েছে। অর্থাৎ প্রতি শেয়ারের জন্য বিনিয়োগকারীরা পাবেন ১৪ টাকা আর প্রতি একশটি শেয়ারের বিপরীতে পাবেন সাতটি করে শেয়ার।
আগের বছর বিনিয়োগকারীরা ১৪৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস শেয়ার পেয়েছিলেন। অর্থাৎ প্রতি শেয়ারের বিপরীতে সাড়ে ১৪ টাকা ও প্রতি ১০০ শেয়ারে ১০টি শেয়ার পেয়েছিলেন তারা।
১০৭ কোটি ১৯ লাখ ৩০ হাজার টাকা পরিশোধিত মূলধনের কোম্পানিটির শেয়ার সংখ্যা ১০ কোটি ৭১ লাখ ৯২ হাজার ৯৮৩টি। এই হিসেবে কোম্পানিটি ১৫০ কোটি ৭ লাখ ১ হাজার ৭৬২ টাকা লভ্যাংশ দেবে।