কারা থাকছেন আর্জেন্টিনার কাতার বিশ্বকাপের দলে সেটা আগে থেকেই অনুমেয় ছিল। শঙ্কা ছিল শুধু পাওলো দিবালাকে নিয়ে। শঙ্কা কাটিয়ে তাকে নিয়েই ফিফা বিশ্বকাপের দল ঘোষণা করেছে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন।
শুক্রবার নিজের টুইটারে এক ভিডিওর মাধ্যমে আর্জেন্টিনার ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেন কোচ লিওনেল স্কালোনি।
২৬ সদস্যের দলে ইনজুরি শঙ্কা থাকলেও জায়গা করে নিয়েছেন দিবালা। তৃতীয় গোলকিপার হিসেবে স্কালোনি সঙ্গে করে নিয়ে যাচ্ছেন জোরেনিমো রুলিকে। সে কারণে ছিটকে যেতে হয়েছে হুয়ান মুসোকে।
স্কালোনি এবারের বিশ্বকাপের জন্য আর্জেন্টাইন রক্ষণভাগ সাজিয়েছেন নিকোলাস ওতামেন্দি, ক্রিশ্চিয়ান রোমেরো, গনসালো মন্টিয়েলের মতো অভিজ্ঞ ডিফেন্ডারের সঙ্গে রেখেছেন হুয়ান ফয়েথ, নায়ুয়েল মোলিনা ও নিকোলাস তালিয়াফিকোকে।
সেই সঙ্গে মাঝমাঠ সামলানোর দায়িত্ব পড়েছে লিয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো দে পল, আলেহান্দ্রো গোমেস ও এনজো ফার্নান্দেসদের ওপর।