এবার কি শ্রাবন্তীর সাথে জন সিনা!

কোলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। অভিনয়ের পাশা পাশি নিয়মিত থাকেন আলোচনা সমালোচনায়। একাধিক বিয়ে, বিয়ের পর স্বামীকে ছেড়ে দেয়া যেনো অভ্যাসে পরিনত হয়েছে এই সুন্দরীর। এবারে হলিউড পর্যন্ত ছড়িয়ে পড়েছে শ্রাবন্তীর রূপ! সেই রূপে আবার ঘায়েলও হয়েছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা জন সিনা। হ্যাঁ, এমনটাই ঘটেছে। তবে পুরো ব্যাপারটাই সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এই ঘটনার পর শ্রাবন্তী এক সংবাদ মাধ্যমকে জানান, প্রথমে তো বিশ্বাস হচ্ছিল না। ভেবেছিলাম হয়তো ফেক অ্যাকাউন্ট। তবে পরে ভাল করে দেখি, অ্যাকাউন্টে ব্লু টিক রয়েছে। সত্যিই খুব আনন্দ লাগছে।


সম্প্রতি ইনস্টাগ্রামে শ্রাবন্তীকে ফলো করা শুরু করেছেন হলিউড অভিনেতা জন সিনা। আর তা দেখেই একেবারে আহ্লাদে আটখান অভিনেত্রী।

 

#মিষ্টি দাস প্রিয়া