বাংলাদেশের মেয়ে জয়া আহসান। কোলকাতার মেয়ে স্বস্তিকা। গত দেড় দশক ধরে দুই বাংলার ভক্তদের আনন্দে মাতিয়েছেন দুদেশের দুই তারকা।
উদ্দাম সেক্সি লুকে সবসময়েই মাতোয়ারা করেছে কোটি পুরুষের মন। এবার একসাথে অন্তরঙ্গ ভাবে ক্যামেরা বন্দি হলেন দুজন। মুহুর্তেই ছবি হয়ে যায় ভাইরাল। এমন অন্তরঙ্গ ভাবে দুই নারীকে যেনো আগে দেখাও যায় নি কোথাও।
শুরুটা গতকাল মঙ্গলবার, কলকাতার চিত্রগ্রাহক দেবর্ষি সরকারের পোস্ট করা একটি ছবি ফেসবুকে হয় ভাইরাল। বাংলা নববর্ষ সামনে রেখে দেশি ফ্যাশনের রংবেরঙের কাপড়ে সময়ের দুই আলোচিত অভিনেত্রী অন্তরঙ্গভাবে ধরা দিয়েছেন ক্যামেরার সামনে। তাঁরা আর কেউ নন, জয়া আহসান ও স্বস্তিকা মুখার্জি।
ওই ছবি শেয়ার করে ক্যাপশনে দেবর্ষি লিখেছেন, ‘ব্রেকিং নিউজ! আমরা এটা করেছি! তাদের চিত্রগ্রহণের অংশ হতে পেরে আমরা গর্বিত। স্বনামধন্য দুই নারীর এই চমৎকার মিলন এনে দিয়েছে এক প্রেমের যাত্রা। '