পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলইশালশিরি ইউনিয়নের কালিয়াগঞ্জ বাজার এলাকা থেকে নতুন প্রজাতির একটি সাপ উদ্ধার করা হয়েছে। সাপটির নাম রেড কোরাল কুকরি স্নেক বলে (Red Coral Kukri/ Oligodon kheriensis) বলে জানা গেছে।
ঝলইশালশিরি ইউনিয়নের ডাবরভাংগা নতুন হাট গ্রামের মো. সহিদুল ইসলাম একই সঙ্গে আরও ছয়টি দেশীয় সাপ উদ্ধার করেন। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ভেনম রিসার্চ সেন্টারের প্রশিক্ষক বোরহান বিশ্বাস রোমন সাপটি চট্টগ্রাম নিয়ে যান।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৭ ফেব্রুয়ারি কালিয়াগঞ্জ বাজারের পাশে মাটি কাটার সময় প্রথমে সাপটি দেখা যায়। খবর পেয়ে সাপ ও বন্যপ্রাণী উদ্ধার কাজে পারদর্শী স্থানীয় সহিদুল ইসলাম সেখান থেকে বিভিন্ন প্রজাতীর ছোটবড় সাতটি সাপ উদ্ধার করেন।
সাপগুলো হচ্ছে- একটি রেড কোরাল কুকরি (Red Coral Kukri/ Oligodon kheriensis), দুইটি দাঁড়াশ সাপ (Rat Snake), একটি গুইসাপ (Lizard), দুইটি হেলে (Buff Striped Keel Back), একটি কৃষ্ণ কালাচ (Black Krait)।
উজ্জ্বল কমলা ও লাল প্রবাল রঙয়ের রেড কোরাল কুকরি সাপটি মৃদু বিষধারী ও নিরীহ প্রজাতির। এটি দুর্লভ সাপগুলোর একটি। হিমালয়ের পাদদেশ দক্ষিণে ৫৫ আর পূর্ব-পশ্চিমে ৭০ কিলোমিটার এলাকায় এই সাপ দেখা যায়।