যেসব সংকট থেকে সাংবাদিকতাকে বাঁচাতে হবে

একজন উত্তরদাতা নারী বলছেন, ‘কার কাছে নিপীড়নের বিচার দেবেন? কেউই কোনো কিছু এখন বেশি গুরুত্ব দেয় না, সবার কাছে বড় হলো রাজনীতি। শুধু এখন দল করলেই লোক কথা শোনে। আমরা সাধারণ, তাই আমাদের কেউ নেই।’
কাদের কাছে গিয়েছেন? এটি যখন জানতে চাইলাম, তখন তিনি আর জবাব দেননি। বললেন, ‘তাই কি বলা যাবে?’

এই ভয়ের সংস্কৃতি থেকে কি কোনোভাবেই আমরা বের হতে পারব না? আর বের না হতে হতে আমরা কি আরও ভয়ের গর্তে পড়ে যাব? এই ভয় কাটানোর, তাড়ানোর দিকেই আমাদের এখন ঝুঁকতে হবে সবচেয়ে বেশি।