বগুড়া শহরের নাটাইপাড়া এলাকায় অবস্থিত করোতোয়া হোমিও হলে অভিযান চালিয়েছে সদর থানা পুলিশ। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) ফয়সাল মাহমুদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই হোমিও হলের একটি গোপন গোডাউনে বিপুল পরিমাণ রেক্টিফাইড স্পিরিট মজুত আছে এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।