শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে।
রোববার (৩১ জানুয়ারি) আবুল কালামের চুক্তির মেয়াদ বাড়িয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
আগের চুক্তির ধারাবাহিকতায় এবং একই শর্তে আগামী ৩ ফেব্রুয়ারি বা যোগদানের তারিখ থেকে নতুন নিয়োগ কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
আবুল কালামের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আগামী ২ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা ছিল।