দুই মাসে সত্তরোর্ধ্ব সকলেই ভ্যাকসিন পাবেন

দেশে করোনার ভ্যাকসিন প্রদান শুরুর দুই মাসের মধ্যে ৭০ বছরের বেশি বয়সী সকল নাগরিককে ভ্যাকসিন প্রদান করা সম্ভব হবে। যারা প্রথম মাসে ভ্যাকসিনের প্রথম ডোজ পাবেন তারা তৃতীয় মাসে দ্বিতীয় ডোজ এবং যারা দ্বিতীয় মাসে প্রথম ডোজ পাবেন তারা চতুর্থ মাসে দ্বিতীয় ডোজ পাবেন। পঞ্চম মাসে ৬৪ বছরের বেশি বয়সীরা প্রথম ডোজ ও সপ্তম মাসে দ্বিতীয় ডোজ পাবেন।

সোমবার (১১ জানুয়ারি) রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের নতুন ভবনে করোনা ভ্যাকসিন সম্পর্কিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের টিকা বিতরণ কর্মসূচির কমিটির সদস্য অধ্যাপক শামসুল হক।