ইসির সার্ভার সুরক্ষিত: এনআইডি মহাপরিচালক

নির্বাচন কমিশনের (ইসি) এনআইডি সার্ভার সুরক্ষিত আছে বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ূন কবীর।

৯ জুলাই রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এনআইডির সিকিউরিটি বিষয়ে সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা জানান।

মহাপরিচালক বলেন, 'আমাদের কাছ থেকে ১৭১টি প্রতিষ্ঠান ও সংস্থা সেবা নেয়। আমাদের সার্ভারের তথ্যের ওপর কোনো রকমের থ্রেট আসেনি। আমাদের সার্ভার থেকে কোনো তথ্য যায়নি। তারপরেও কোনো ত্রুটি-বিচ্যুতি পেলে চুক্তিপত্র বরখেলাপ হলে তা বাতিল করব।'

বাংলাদেশের ৫ কোটির বেশি নাগরিকের সংবেদনশীল ব্যক্তিগত তথ্য সরকারি ওয়েবসাইটে ঢুকলেই পাওয়া যাচ্ছে বলে সম্প্রতি দক্ষিণ আফ্রিকার কম্পিউটার নিরাপত্তা সমাধান সংস্থা বিটক্র্যাক সাইবার সিকিউরিটি জানিয়েছে।