কোভিড-১৯ বৈশ্বিক মহামারি নিয়ে বিশ্বব্যাপী জারি করা জরুরি অবস্থা অবশেষে তুলে নিল বিশ্ব স্বস্থ্য সংস্থা।
শুক্রবার জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক সংস্থার থেকে এ তথ্য জানানো হয় বলে বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে বলা হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, ‘কোভিড-১৯ মাহমারি যদিও একসময় অনির্দিষ্টকালের জন্য বিশ্বব্যাপী সবকিছু বন্ধ করে দিতে বাধ্য করেছিল, কিন্তু এটি এখন আর বৈশ্বিক জরুরি বিষয়ের আওতায় পড়ছে না।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, ‘আমি অত্যন্ত আশাবাদী হয়ে কোভিড-১৯ মহামারির বৈশ্বিক জরুরি অবস্থার অবসান ঘোষণা করছি।’
সেইসঙ্গে পরিস্থিতির অবনতি হলে আবারও বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করা হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।