করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকার তাপমাত্রা কমাতে সম্প্রতি উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) নিয়োগ পাওয়া ‘চিফ হিট অফিসার’ (সিএইচও) বুশরা আফরিন।
ঢাকা উত্তর সিটির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন নিউজবাংলাকে শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ সকালে তার জ্বর আসায় করোনার নমুনা পরীক্ষা করা হয় । নমুনা পরীক্ষার পর তিনি করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায়।
মকবুল হোসাইন বলেন, তিনি (বুশরা আফরিন) বর্তমানে বাসায় আইসোলেশনে আছেন। সেখানেই তার চিকিৎসা চলছে। বর্তমানে তার কাশি ও দুর্বলতা আছে। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।