করোনার সংক্রমণ রোধে প্রথম ডোজের মাধ্যমে দেশের ৭ কোটি ৫০ লাখ ৭০ হাজার ৪৫৪ মানুষ এখন পর্যন্ত টিকার আওতায় এসেছে। আর টিকার জন্য সুরক্ষা অ্যাপে নিবন্ধন করেছেন ৭ কোটি ৮২ লাখ ১ হাজার ৬৩৮ জন। সে হিসেব অনুযায়ী নিবন্ধন করে এখনও টিকার অপেক্ষায় আছেন আরও ৩১ লাখ ৩১ হাজার ১৮৪ জন।
মঙ্গলবার (৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের টিকা বিষয়ক নিয়মিত প্রেস বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে টিকা গ্রহণের জন্য মোট নিবন্ধনকারীর মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ৭ কোটি ৬৬ লাখ ৯২ হাজার ৫৮৪ জন, পাসপোর্টের মাধ্যমে ১২ লাখ ১৯ হাজার ৫০২ জন এবং জন্ম নিবন্ধন সনদের মাধ্যমে ২ লাখ ৮৯ হাজার ৫৫২ জন নিবন্ধন করেছেন।