ওয়েব সিরিজের অশ্লীলতা নিয়ে কথা হয় না কেনো- চমক তারা

বিকিনি পরায় আমাকে গালাগালি, তাহলে বৈয়াম পাখি গানের প্রশংসা কেন? প্রশ্ন চমক তারার

ঢাকাই মিউজিক ইন্ডাষ্ট্রির মুভি গানের নিয়মিত মুখ চমক তারা। নেচেছেন একাধিক আইটেম গানে।

নিজেই করেন মিউজিক ভিডিও প্রযোজনা, নিজেই করেন পরিচালনা। নিজের মিউজিক ভিডিও "উষ্ণতাতে" বিকিনি পরে আগুণ লাগিয়েছিলেন ঢালিউডে। তবে এটা নিয়ে সমালোচনা কম শুনতে হয় নি তাকে। শুধু বিকিনিই নয়। মিউজিক ভিডিওতে অর্ধ উলঙ্গ হয়ে পুরুষের সঙ্গে মত্ত ছিলেন তিনি।

তবে সমালোচনার জবাব দিলেন তিনি তাও এত দিন পর। গত বৃহস্পতিবার এফডিসিতে একটা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একহাত নিলেন তিনি। বললেন, মিথিলার "এলেন স্বপন" ওয়েব সিরিজে তো অশ্লীল দৃশ্য আছে তবে সেটা নিয়ে গালাগালি দেয়া হয় না কেন?

তিনি আরো বলেন, "ওয়েব সিরিজের অশ্লীলতা নিয়ে কথা হয় না কেনো? আসলে আমাদের মধ্যে ভারতীয় সংস্কৃতি ঢুকে গিয়েছে, তবে আমরা এমন কিছু করলে তা জনগণ কেনো নিতে পারে না?" অভিনেত্রী তারা বেশ কয়টি আইটেম সঙ্গে নেচেছেন। তার উষ্ণতা, আসোনা আমার বুকে গানগুলো অশ্লীলতার জন্য সমালোচিত হয়।

 

মিষ্টি দাস প্রিয়া, মিদাপ্রি