এমপি হতে চান আলমগীর ফেরদৌস

সদ্যপ্রয়াত চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য হয়েছে সংসদীয় আসন ঢাকা-১৭। এই আসনে নতুন সংসদ সদস্য (এমপি) কে হতে পারেন তা নিয়ে এখন চলছে আলোচনা। তবে এই আলোচনায় আগ্রহ যেন বেশি বিনোদন জগতের কর্মীদেরই।

এরই মধ্যে এসেছে চিত্রনায়ক ফেরদৌস, অভিনেতা সিদ্দিকের নাম। এবার সেই তালিকায় যুক্ত হলো আরও এক নায়কের নাম। তিনি আলমগীর। সিদ্দিক নিজে নিজেই প্রচারণা চালাচ্ছেন। এমপি হতে চাইছেন তিনি। নায়ক ওমর সানি চাইছেন এই আসনে এমপি পদে নির্বাচিত হোন আরেক নায়ক ফেরদৌস।

আর সর্বশেষ এক সময়ের জনপ্রিয় নায়িকা অঞ্জনা বলেছেন, চিত্রনায়ক আলমগীরই এই আসনে উপযুক্ত ব্যক্তি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে শুক্রবার এ কথা বলেন তিনি।

অঞ্জনা লিখেছেন, ফারুক ভাইয়ের অসম্পূর্ণ কাজগুলো যদি কারো মাধ্যমে সম্পূর্ণ করা সম্ভব হয় তিনি একমাত্র আলমগীর ভাই।

এর আগে বুধবার ফেসবুকে একটি পোস্ট করে ওমর সানি লেখেন, ‘ফারুক ভাই চলে গেছেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। তার শূন্যতা কেউ পূরণ করতে পারবে না, গুলশান-বনানীতে তার যে সংসদ সদস্য পদ খালি হয়েছে সেই জায়গায় আমাদের ছোট ভাই ফেরদৌসকে ভাবাই যায়। মাননীয় প্রধানমন্ত্রী একটু ভেবে দেখবেন, ধন্যবাদ।’

গত ১৫ মে সিঙ্গাপুরে চিকিৎধীন অবস্থায় মারা যান ফারুক। তার মৃত্যুর দুদিন পর আসনটি শূন্য ঘোষণার প্রজ্ঞাপন জারি করে সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম জানিয়েছেন, আগামী ১২ আগস্টের মধ্যে এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।