অভিনেত্রী-পরিচালক দম্পতি তিশা-ফারুকীর ঘরে এসেছে কন্যাসন্তান। তার নাম রাখা হয়েছে ইলহাম নুসরাত ফারুকী। হাসপাতাল থেকে ৮ জানুয়ারি বাসায় ফিরেছেন মা-মেয়ে।
কন্যা ঘরে আসায় নতুন আনন্দে মেতেছেন মা-বাবা। তবে এ আনন্দের মধ্যে ছোট কিছু সমস্যা তো রয়েই যায়। এই যেমন জন্মের পাঁচ দিন যেতে না যেতেই ইলহামের ছবি নিয়ে তৈরি হয়েছে ভুল বোঝাবুঝি।
ইলহামের জন্মের পর পরই তিশা ও ফারুকী ভিন্ন ভিন্ন স্ট্যাটাস দিয়েছেন। নবজাতক মেয়েকে কোলে নিয়ে ছবি পোস্ট করলেও মেয়ের মুখ আড়াল রেখে ছবি পোস্ট করেছেন তিশা-ফারুকী।
৮ জানুয়ারি বাসায় ফেরার সময় তিশার কোলে ছিলেন ইলহাম এবং তার একটি ভিডিও প্রকাশ করেন তিশা। সেখানেও ইলহামের মুখ দেখা যায়নি।
তবে কিছু জায়গায় তিশার কোলে থাকা এক নবজাতকের ছবি প্রকাশ করে বলা হচ্ছে সেই বাচ্চাটিই ইলহাম। বিষয়টি ঠিক না বলে জানিয়েছেন তিশা।