মা হলেন পরী মনি

লিউডের আলোচিত অভিনেত্রী পরীমনি ও ন ডরাই খ্যাত অভিনেতা শরিফুল রাজ গত বছরের ১৭ অক্টোবর বিয়ে করেছেন। খবরটি এতদিন গোপনই ছিল। মা হচ্ছেন পরীমনি এমন সংবাদ গণমাধ্যমে আসার পর বিয়ের বিষয়টি সামনে এলো।

পরীমনির সন্তানের বাবা ও বিয়ের বিষয় নিয়ে অভিনেতা শরিফুল রাজ বিয়ে ও সন্তানের কথা স্বীকার করেছেন। বাবা হচ্ছেন কি না, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘হ্যাঁ’।

সোমবার দুপুরে নিজের ফেসবুক আইডি থেকে পরীকে ধন্যবাদ জানিয়েছেন রাজ। দুপুরের দিকে একটি ছবি শেয়ার করে শরিফুল রাজ লিখেছেন- ‘অভিনন্দন রাজ। ধন্যবাদ পরী।’

অন্যদিকে পরীমনির ‘কাছের’ মানুষ, পরিচালক চয়নিকা চৌধুরী পরীমনি এবং রাজকে শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘সুখি হও, রাণী বা রাজ্য যেই আসুক তোমাদের জীবনে, আলো দেখুক তোমাদের ভালোবাসায়, এই প্রার্থনা।’

পরীমনির ছেলেসন্তান হবে না মেয়েসন্তান হবে, তা এখনও জানার সুযোগ তৈরি হয়নি। তবে ছেলে বা মেয়ে- যে শিশুই জন্মগ্রহণ করুক, তাদের নাম ঠিক করে ফেলেছেন পরী-রাজ দম্পতি। মেয়ে হলে রানি আর ছেলে হলে নাম রাখা হবে রাজ্য। চয়নিকার স্ট্যাটাস তারই ইঙ্গিত দিয়েছে।