সৃজিত মিথিলা আলাদা থাকছেন

এক টুইট বার্তায় শনিবার সৃজিত লেখেন, ‘আমার কোভিড পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে এবং নিজেকে আইসোলেশনে রেখেছি। গত ৭২ ঘণ্টার মধ্যে যারা আমার সংস্পর্শে এসেছেন, দয়া করে নিজেরা কোভিড পরীক্ষা করাবেন।’

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে সৃজিত জানিয়েছেন, বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি। মিথিলা ও মেয়ে আয়রা আলাদা ঘরে থাকছেন।

বলিউডের পাশাপাশি টালিউডের হানা দিয়েছে করোনা। এদিকে আজই জানা যায়, টালিউডের জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়ও করোনায় আক্রান্ত হয়েছেন। টুইট করে খবর নিজেই জানিয়েছেন তিনি।