ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্তব্যরত অবস্থায় বিভিন্ন সময়ে নিহত পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ডিএমপি কমিশনারের পক্ষে এই আর্থিক অনুদান তুলে দেন উপ-পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা। প্রধানমন্ত্রী ঘোষিত এককালীন থোক অনুদান বাবদ মঞ্জুরিকৃত ৫০ লাখ টাকা ১০ জন পুলিশ সদস্যের পরিবারকে দেয়া হয়।
এ অনুদানপ্রাপ্ত নিহত পুলিশ সদস্যরা হলেন- এএসআই (নিরস্ত্র) মো. জাহাঙ্গীর আলম, কনস্টবল দেওয়ান মো. নূরে আলম সিদ্দিকী, কনস্টেবল মো. তাজুল ইসলাম, কনস্টেবল এ কে এম কামরুল ইসলাম, কনস্টেবল মো. আক্তার হোসেন, কনস্টেবল কাজী মো. মহসীন, কনস্টেবল মো. আনিচুজ্জামান, কনস্টেবল মো. আসলাম আলী, কনস্টেবল আব্দুল্লাহ আল মামুন ও কনস্টেবল মো. ফারুক হোসেন। অনুদানপ্রাপ্ত পুলিশ সদস্যরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ছিলেন।